নিজস্ব প্রতিবেদক: চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীতে মহাসড়কের পাশে আধুনিক ও সুসজ্জিত পরিবেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডি জামান হোটেল রেস্তোরাঁ । ১৫ আগষ্ট জুমাবার হোটেলটির শুভ উদ্বোধন করা হয়। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াখালীস্থ এনআরসি (NRC) ফিলিং স্টেশন সংলগ্ন অত্যন্ত দৃষ্টিনন্দন ও সম্পূর্ণ নতুন আঙ্গিকে এটি গড়ে তোলা হয়েছে।
ভ্রমণকারী ও দূরপাল্লার গাড়ির যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে এই হোটেলটি দিন-রাত ২৪ ঘণ্টা (দিবারাত্রি) খোলা রাখা হবে। চকরিয়ার ঐতিহ্যবাহী ও সুপরিচিত ‘মালুমঘাট জামান হোটেল’-এর মালিক মোহাম্মদ মিসবাহ উদ্দিন এই নতুন আধুনিক রেস্তোরাঁটি চালু করেন ।
ভোজনরসিক ও সাধারণ মানুষের রসনাতৃপ্তিতে হোটেলটিতে রয়েছে দেশীয় ও ঐতিহ্যবাহী খাবারের এক বিপুল সমাহার।খাঁটি চাটগাঁইয়া স্বাদের স্পেশাল মেজবানি গরুর মাংস এবং সাদা ভাত।দেশী মুরগি, হাঁসের মাংস এবং সুস্বাদু ছাগলের মাংসের হরেক রকম পদ।প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এখানে মিলবে গরম-গরম গরুর পায়া (নিহারী)।প্রতিদিন ঝরঝরে বিরিয়ানি এবং সকাল ও সন্ধ্যার নাস্তার জন্য নরম রুটি ও মচমচে পরাটা।
যোগাযোগ এনআরসি (NRC) ফিলিং স্টেশন সংলগ্ন, ফাঁসিয়াখালী, চকরিয়া উপজেলা, কক্সবাজার মহাসড়কের একদম কোল ঘেঁষে হওয়ায় ব্যক্তিগত গাড়ি, দূরপাল্লার বাস ও পর্যটকদের গাড়ি পার্কিং এবং চটজলদি খাওয়া-দাওয়ার জন্য এটি একটি আদর্শ স্পট।
হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ মিসবাহ উদ্দিন জানান, দূর-দূরান্ত থেকে আসা যাত্রী সাধারণ, পর্যটক এবং স্থানীয় সর্বস্তরের মানুষের যেন সুলভ মূল্যে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এই আধুনিক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি চকরিয়াবাসী ও কক্সবাজারগামী সকল সম্মানিত পথচারীকে ডি জামান হোটেলের আতিথেয়তা গ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন।