নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতারা।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেন। এ উপলক্ষে দলের নেতারা তাঁর প্রতি শুভকামনা জানান এবং রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও বিএনপি আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করে নির্বাচনী প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে।