প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ১১:২৯ পি.এম
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মুমিনুল ইসলাম
চকরিয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন শাখার বাকি সেশনের জন্য মাওলানা মুমিনুল ইসলামকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
মাওলানা মুমিনুল ইসলাম এম.এ (বাংলা), কামিল (হাদিস) ও কামিল (ফিকাহ) ডিগ্রিধারী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।
দলের দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন, মাওলানা মুমিনুল ইসলামের নেতৃত্বে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত